ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

রেশন কার্ড পাবে আরও ৫০ লাখ মানুষ : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে সবকিছু এখন বন্ধ। অনেক মানুষের কষ্ট হচ্ছে। বিশেষ করে দিনমজুর, কৃষক-শ্রমিক মেহনতি মানুষ, ছোটোখাট ব্যবসায়ী-এমন কি যারা নিম্নবিত্ত তাদেরও কষ্ট হচ্ছে। এগুলো মাথায় রেখে ইতোমধ্যে একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। যেখান থেকে সব শ্রেণি-পেশার মানুষ, সবাইকে আমরা সহযোগিতা করবো। যেটা ইতোমধ্যে শুরু করেছি।

তিনি বলেন, এমনকি যারা হাত পেতে খেতে পারবেন না, তাদের জন্য ১০টাকা কেজিতে চাল বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। তবে এখন আমাদের ৫০ লাখ মানুষের জন্য রেশন করা আছে, যারা ১০ টাকায় চাল পান। আমরা আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেব, তবে এমনি দিতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। আমরা তালিকা করার জন্য নির্দেশ দিয়েছি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাস ভবন গণভবন থে‌কে ভি‌ডিও কনফা‌রেন্সের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। আজকের এই কনফারেন্সে ঢাকা বিভাগের ৮ জেলা যুক্ত রয়েছে।

জেলাগুলো হলো- ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ।

সবাই খুব আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে ডাক্তার-নার্সসহ সবাই যার যার অবস্থান থেকে আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। কাজ করে যাচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে জাতির ক্রান্তিলগ্নে তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

রেশন কার্ড পাবে আরও ৫০ লাখ মানুষ : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০