ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সরকারিভাবে করা হচ্ছে করােনা চিকিৎসা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: বাংলাদেশে করােনা মােকাবিলায় স্বাস্থ্য অধিপ্ততর ও আইইডিসিআর যথাযথভাবে কাজ করছে জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করােনা চিকিৎসা সরকারিভাবে করা হচ্ছে এবং দেশের সব জায়গায় এখন করােনা নমুনা পরীক্ষা চলছে।

শনিবার ( ১৮ এপ্রিল) জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে পাবনা- ৪ আসনে প্রয়াত এমপি শামসুর রহমান শরিফের প্রতি শ্রদ্ধা ও শোক প্রস্তাব ওপর আলােচনাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে সারা বিশ্বে করােনা পরিস্থিতিতে আমরা সংক্ষিপ্ত আকারে অধিবেশন বসাচ্ছি । এটি একটা বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল। করােনাভাইরাসে সারা বিশ্বের মানুষকে বন্দি করে ফেলেছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। আমার কাছে দেশের মানুষের কল্যাণটাই সব থেকে বড়। সে জন্য উৎসবটা সেভাবে করিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করােনাভাইরাসের কারণে দেশে যেন খাদ্য ঘাটতি না হয়, সেদিকে লক্ষ্য রাখছে সরকার। বর্তমানে ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেওয়া হচ্ছে। এছাড়া আরও ৫০ লাখ লােককে রেশন কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রেশন কার্ডটি বাস্তবায়ন হলে এক কোটি লােক খাদ্য সহায়তা পাবেন। আর এই এক কোটি লােকের পরিবারের সংখ্যা যদি পাঁচজন হয়, তাহলে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে করােনা আসার সম্ভাবনা পেয়েই আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশে করােনা মােকাবিলায় স্বাস্থ্য অধিপ্ততর ও আইইডিসিআর যথাযথভাবে কাজ করছে। করােনা চিকিৎসা সরকারিভাবে করা হচ্ছে। দেশের সব জায়গায় এখন করােনা নমুনা পরীক্ষা করা হচ্ছে ।

এর আগে বিকেল ৫টায় সংক্ষিপ্ত পরিসরে ও সীমিত সংখ্যক সদস্য নিয়ে সংসদ অধিবেশন শুরু হয়। বিকেল ৫টায় শুরু সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়ে যায় এ অধিবেশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সরকারিভাবে করা হচ্ছে করােনা চিকিৎসা: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০