ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

এবার সার্কেল এএসপি প্রত্যাহার, তদন্ত কমিটি

বিশেষ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিশ নেতা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজায় লোক সমাগমের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে এ ঘটনায় সার্কেল এএসপিকেও প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন- চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া (প্রশাসন) আলমগীর হোসেন।

এর আগে করোনাভাইরাসেরর সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যেও ইসলামি বক্তা যোবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজে লোক সমাগম বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারায় শনিবার রাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

এবার সার্কেল এএসপি প্রত্যাহার, তদন্ত কমিটি

আপডেট টাইম : ০৫:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০