ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

লোডশেডিং বন্ধের কড়া নির্দেশ প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক: বর্তমান করোনা পরিস্থিতিতে বিতরণ কার্যক্রম অব্যাহত রেখে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ বিভাগে কর্মরতদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জনিয়ে প্রতিমন্ত্রী বিদ্যুৎ বিভ্রাট হলে দ্রুততার সঙ্গে গ্রাহকদের পাশে দাঁড়াতে এবং রোস্টার করে কয়েকটি দলে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করারও নির্দেশনা দেন।

সোমবার (২০ এপ্রিল) বারিধারার বাসভবন থেকে বিদ্যুৎ বিভাগ এবং এর অধিনস্ত কোম্পানিগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা’ সংক্রান্ত সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।

এসময় বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক জায়গা থেকে লোডশেডিংয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। বর্তমানে পিক আওয়ারে ৯ হাজার মেগাওয়াট চাহিদা হলেও গড়ে ৬ থেকে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগছে। তবুও কেন লোডশেডিং হবে?

নসরুল হামিদ বলেন, আগামীতে ঝড়-বৃষ্টি হবে, সচেতন থেকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে বিদ্যমান প্রকল্পগুলো পর্যালোচনা করা প্রয়োজন।

সভায় মহামারির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের সমস্যা ও সম্ভাব্য সমাধান, বিভিন্ন সময়ে করা চুক্তি ও এর আওতা নিয়ে আলোচনা করা হয়।

এসময় ‘অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স’ নামক কোম্পানি করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, যৌথ বিনিয়োগে এ ধরনের কোম্পানি হলে আমাদের সক্ষমতা অনেক বাড়তো। তিনি এ সময় গ্রিড সাব স্টেশনগুলো নিয়মিত মেরামতের নির্দেশ দেন।

ভার্চুয়াল সভায় বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং দফতর ও কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

লোডশেডিং বন্ধের কড়া নির্দেশ প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৩:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০