ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনার সময় ত্রাণের তালিকায় বৈষম্য চলবে না: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক: করোনার সময় ত্রাণ বিতরণ নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকারি ত্রাণ বিতরণে যেন কোনো বৈষম্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এই আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দল-মত নির্বিশেষে যার যা প্রাপ্য, সেই অনুযায়ী তালিকা করতে হবে। চাল চোরদের ক্ষমতা নেই। করোনা প্রতিরোধে দুইভাবে কাজ করছি আমরা। একটা হচ্ছে করোনাকে প্রতিরোধ, আরেকটি হচ্ছে গরিব অসহায়দের সুরক্ষা দেওয়া।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সক্ষমতা পর্যায়ক্রমে বাড়ছে। করোনা টেস্টের জন্য নির্ধারিত কেন্দ্র সংখ্যা বাড়নো হয়েছে। টেস্টিং ক্যাপাসিটি প্রতিদিনই বাড়ছে।’

‘বিএনপিকে ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে’ বলে দলটির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি বলতে চাই, কোথায় বাধা দেওয়া হচ্ছে, কে বাধা দিয়েছে? তথ্যপ্রমান দিন। এই মানবিক কাজে যারা বাধা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিকে সরকারের নিশ্চিহ্ন করার কোনো প্রয়োজন নেই। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার নয়, তারা নিজেরাই যথেষ্ট।’ বিএনপির নেতিবাচক রাজনীতিই তাদের ধ্বংস করবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনার সময় ত্রাণের তালিকায় বৈষম্য চলবে না: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০