বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠিতে নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নারী নিহত, ইসরাইলে বিদেশি শ্রমিকের মৃত্যু ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ধামইরহাটে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের শাড়ি বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

করোনায় বাড়িতে বসেই টেলিভিশন সংবাদ পাঠ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩০১ বার পঠিত

অনলাইন ডেস্ক: অফিসে না গিয়ে নিজেদের বাড়ি থেকেই সংবাদ পাঠ করছেন এমবিসি সম্প্রচার মাধ্যমের কর্মীরা। করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এমন অসাধারণ উদ্যোগ নেয়া হয়েছে।

গত রোববার সহকর্মীদের সঙ্গে নিয়ে সংবাদ উপস্থাপক গাওয়া ইব্রাহীম তার বাড়ি থেকে রাত ৯টার খবর পাঠ করেন।

সংবাদের শুরুতে তিনি বলেন, প্রতিদিনের মতো একই সময় সংবাদ পাঠ করলেও এখন আমরা টেলিভিশনের স্টুডিওর বাইরে। আরও সুনির্দিষ্ট করে বললে নিজের বাড়িতে বসেই সংবাদ পাঠ করছি।

এমন অভিজ্ঞতার বিষয়ে এমবিসির সাংবাদিক মুসায়েদ আল-থেবাইতি টুইটারে বলেন, ছবি, ভিডিও, সাউন্ড ও সরাসরি সম্প্রচারে ঝক্কি সত্ত্বেও করোনাভাইরাসের অভিজ্ঞতা বলে দিল, টেলিভিশন সাংবাদিকতা এমন একটি পেশা, যেটা বাড়িতে বসেও করা যায়।

তিনি বলেন, বার্তা সম্পাদক ও অ্যাংকররা বাড়িতে বসেই সংবাদ লিখছেন।

সৌদি সরকারের মালিকানাধীন মিডল ইস্ট ব্রোডকাস্টিং সেন্টার (এমবিসি) ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। লন্ডন থেকে এটির সম্প্রচার শুরু হলেও মূল কার্যালয়ে দুবাইতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com