ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

বিকালে ঢাকা ছাড়ছে ব্রিটিশদের তৃতীয় দলটি

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকাপড়া যুক্তরাজ্যের নাগরিকদের তৃতীয় দলটি আজ বিকালে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়ে যাবে। প্রথম এবং দ্বিতীয় ফ্লাইটি যে সময়ে ছেড়ে গিয়েছিল তৃতীয় দলটিও একই সময়ে ঢাকা ছাড়বে বলে জানা গেছে। তবে কতজন নাগরিক এই ফ্লাইটে ঢাকা ছাড়ছেন সেটা এখনও নিশ্চিত নয়।

ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস সূত্রে এই তথ্য জানা যায়।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে যুক্তরাজ্য এ নিয়ে তাদের নাগরিকদের দুইটি দলকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে নিয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়। এরপর দেশটি গত ২৩ এপ্রিল আরও ১৭৭ নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফেরার সুযোগ করে দেয়। আজকের পর নিজেদের নাগরিকদের দেশে ফেরাতে আরও একটি ফ্লাইট পরিচালনা করবে যুক্তরাজ্য। সেই ফ্লাইটি আগামীকাল ২৬ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে।

এদিকে আজ এবং আগামীকালের ফ্লাইটে দেশে ফিরতে যাওয়াদের উদ্দেশে এক ভিডিও বার্তা দেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বার্তায় হাইকমিশনার বলেন, ‘আমরা এ নিয়ে দুইটি বিশেষ ফ্লাইটে প্রায় ৪০০ নাগরিককে দেশে ফেরাতে পেরেছি। সামনে আমাদের আরও দুইটি বিশেষ ফ্লাইট রয়েছে। এর মধ্যে ২৫ এপ্রিল একটি এবং ২৬ এপ্রিল আরেকটি ফ্লাইট রয়েছে।

করোনাকালে এই ফ্লাইটগুলো মূলত উদ্ধার বা পরিত্রাণের জানিয়ে ডিকসন ফ্লাইটের নিশ্চয়তা পাওয়াদের প্রস্তুত থাকার আহ্বান জানানোর পাশাপাশি ভ্রমণ উপদেশ ওয়েবসাইটে লক্ষ্য রাখতে বলেছেন। বার্তায় ডিকসন আরও বলেন, ‘যারা নিশ্চিত ফ্লাইটে সিট পাবেন অবশ্যই বিমানবন্দরে আসার সময় মাস্ক পরে আসার পাশাপাশি বিমানবন্দরে সামাজিক দূরত্ব বজায় রাখবেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

বিকালে ঢাকা ছাড়ছে ব্রিটিশদের তৃতীয় দলটি

আপডেট টাইম : ১২:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০