ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

প্রধানমন্ত্রীর কার্যালয় খুলবে আগামীকাল থেকে

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতির মধ্যে আগামীকাল রবিবার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী অফিস শুরু করবেন।

মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং সকল উইংয়ের সমপর্যায়ের কর্মকর্তারাই এর আওতায় রয়েছেন।

আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত পঞ্চম দফায় ছুটি বাড়িয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় আগামী ২৬ এপ্রিল থেকে সরকারি দাপ্তরিক সময়সূচি অনুযায়ী যথারীতি খোলা থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং সকল উইংয়ের সমপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন।’

করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরে চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। সবশেষে পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ায় সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘মহাপরিচালক এবং উইং প্রধানদের পর্যালোচনা করে নিজ নিজ উইংয়ের সাপোর্ট স্টাফের দৈনিক উপস্থিতি সংখ্যা নির্ধারণ করবেন। উইং বা শাখায় কর্মরত সাপোর্ট স্টাফের ২৫ শতাংশের বেশি না হওয়াই বাঞ্ছনীয়।’

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি সেবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সংস্থাগুলোই সাধারণ ছুটির সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয় খুলবে আগামীকাল থেকে

আপডেট টাইম : ০৪:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০