ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

জনগণের কল্যাণে সেবা অব্যাহত রাখতে আইজিপির আহ্বান

নিউজ ডেস্ক: জনগণের কল্যাণে সেবার ধারা অব্যাহত রাখতে বাহিনীর সদস‌্যদের আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ সাধারণ জনগণ ও গুণীজনদের অকুণ্ঠ ভালোবাসা ও প্রশংসা পাচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ আহ্বান জানান।

পুলিশ প্রধান বলেন, ‘মানুষের কল্যাণে পুলিশ কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অনিয়ম, অপেশাদার আচরণ ও অসদুপায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কালোবাজারি ও মজুদরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। পণ্যবাহী ট্রাক বা বাহনগুলো পণ্য পৌঁছে দিয়ে ফেরার সময় যেনো কোনো পর্যায়েই হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করার কোনো বিকল্প নেই।’

ড. বেনজীর বলেন, ‘করোনার বিস্তার রোধে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমকে অব্যাহত রাখতে হবে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ পুলিশের অন্যান্য হাসপাতালগুলোতে করোনা সংক্রান্ত চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। এছাড়া, বিভাগীয় পর্যায়েও নেওয়া হয়েছে সুচিকিৎসার ব্যবস্থা। করোনায় আক্রান্ত পুলিশের যেকোনো সদস্যের সুচিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যাপ্ত আয়োজন রাখা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা

জনগণের কল্যাণে সেবা অব্যাহত রাখতে আইজিপির আহ্বান

আপডেট টাইম : ১২:২৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০