ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু

ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে এক চা বিক্রেতার (৪৫) মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তার বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে দাগনভূঞার নামার বাজার ভাড়া বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি চার নম্বর রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে।

পৌর মেয়র ওমর ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত ব্যক্তি দাগনভূঞা বাজারের শহিদ মার্কেটের সামনে চা বিক্রি করতেন। তিনি গত কয়েকদিন ধরে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল বলে পরিবার জানিয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বলেন, ‘নিহতের বাড়িতে গিয়ে জানা গেছে তিন দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সন্দেহ দূর করতে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, ‘করোনা সন্দেহে বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হয়েছে। সেই সঙ্গে তাদের বাড়িটিসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু

আপডেট টাইম : ১২:৫২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০