ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের বিশ্বের শীর্ষ ৫ এ যমুনা টেলিভিশন

সুজন সারোয়ার ঃ গোটা বিশ্বের শীর্ষ পাঁচ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের শীর্ষ সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল। মার্কিন জরিপ সংস্থা সোশ্যাল ব্লেড-এর র‌্যাংকিংয়ে এ চিত্র উঠে এসেছে।
বৈশ্বিক তালিকায় বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের শীর্ষ পাঁচে উঠে আসার ঘটনা এই প্রথম। বস্তুনিষ্ঠতা ও দর্শক চাহিদার কথা মাথায় রেখে কন্টেন্ট দেয়ার কারণে মাত্র আড়াই বছরেরও কম সময়ে ৪০ লাখের বেশি সাবস্ক্রাইবারের ভালোবাসা পেয়েছে যমুনা টেলিভিশন। সোশ্যাল ব্লেডের এই তালিকায় শীর্ষে আছে ভারতের সংবাদভিত্তিক চ্যানেল আজ তাক। জনপ্রিয় মার্কিন সংবাদভিত্তিক চ্যানেল সিএনএন’র অবস্থান ৯-এ। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভির অবস্থান ১০-এ। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের অবস্থান-১৪তম।
পাকিস্তানের শীর্ষ সংবাদ চ্যানেল জিও নিউজের অবস্থান ৪০তম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের হিন্দি সংস্করণের অবস্থান ২৫তম আর ইংরেজি সংস্করণের অবস্থান ৬১তম। আল জাজিরা অ্যারাবিক আছে ৪২তম অবস্থানে। দ্যা টেলিগ্রাফের ইউটিউব চ্যানেল ৯৪তম অবস্থানে।
তালিকায় শীর্ষ ১০০’র মধ্যে বাংলাদেশি নিউজ চ্যানেল ইনডিপেনডেন্টও আছে (৫৯-তম অবস্থানে)। সোশ্যাল ব্লেডের তালিকায় সাবস্ক্রাইবারের পাশাপাশি চ্যানেলের কন্টেন্টের ভিউ, ফিডব্যাক ও সামগ্রিক প্রভাব বিবেচনায় নেয়া হয়েছে। এমন সাফল্যের রহস্য কী? জানতে চাইলে যমুনা নিউমিডিয়া টিমের ইনচার্জ রুবেল মাহমুদ বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও সঠিক কন্টেন্ট ফলোয়ারদের সামনে উপস্থাপনের ব্যাপারে আমরা বদ্ধপরিকর।
পাশাপাশি, দৈনন্দিন নিউজ কন্টেন্ট ছাড়াও সংবাদভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, বিশ্লেষণ থাকে আমাদের চ্যানেলে। ‘এক কথায় কন্টেন্টের বৈচিত্র্য ও দায়িত্বশীল উপস্থাপনই আমাদের চ্যানেলটিকে এগিয়ে দিয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা অনেক চ্যানেলের মতো ফেইক নিউজ ও ক্লিকবেইট হেডলাইন দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করি না। ফলে, এই অর্জন আমাদের অনুপ্রাণিত করছে।’ এমন অনন্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সকল সহকর্মীদের অভিনন্দন জানিয়ে যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ বলেন, এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল করে তুলবে। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আমরা কোনো ধরনের উদযাপন করছি না। ‘তবে আমাদের দর্শক, ফলোয়ারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের বিশ্বের শীর্ষ ৫ এ যমুনা টেলিভিশন

আপডেট টাইম : ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০