ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নামাজ পড়া অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক : আবদিওয়ালি ওলাদ কানিয়ারি, সোমালিয়া ফুটবল দলের সাবেক গোলরক্ষক। তিনি মসজিদে রমজান মাসের তারাবিহর নামাজ আদায় করছিলেন। এমন সময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবেক এই সোমালিয়ান ফুটবলার। ১৫ মে নিজের ৪০ তম জন্মদিন পালন করতে যাওয়া এই ফুটবলার মারা গেলেন এর এক সপ্তাহ আগেই।

সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, দুর্বৃত্তের গুলিতেই মৃত্যু হয়েছে কানিয়ারির।

সোমালি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে সাবেক ওশেন স্টারস গোলরক্ষক এবং সাবেক জাতীয় দলের গোলরক্ষক আবদিওয়ালি ওলাদ কানিয়ারির মৃত্যুর খবর জানাচ্ছি। রাজধানী মোগাদিশুর ৩০ কিমি. দক্ষিণে আফগোইতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তার মৃত্যু হয়েছে।’

এছাড়া কানিয়ারির মৃত্যুতে এসএফএফ প্রধান আবদিকনি সাঈদ আরব এক বিবৃতিতে বলেন, ‘এটা সত্যিই আমাদের জন্য দুঃখজনক। আমরা একজন তরুণ প্রতিভাবান কোচকে হারালাম, যার লক্ষ্য ছিল বিশাল। ফুটবল নিয়ে তাঁর পরিকল্পনা ছিল সুদুরপ্রসারী। সোমালি ফুটবল পরিবারের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি আমি। আমরা তাকে মিস করবো।’

কানিয়ারি বি গ্রেডের কোচিং লাইসেন্স নিয়ে দেশটির ফেডারেশনে কর্মরত ছিলেন। এর আগে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলকে সার্ভিস দিয়েছিলেন কানিয়ারি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নামাজ পড়া অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ফুটবলারের মৃত্যু

আপডেট টাইম : ১১:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০