ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজায় দুই এমএসএফ কর্মীকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব

বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিল এডিবি

নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬০ কোটি টাকা) ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ বুধবার ঢাকায় বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ ঋণচুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। এর আগে গত ৩০ এপ্রিল ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করে এডিবির পরিচালনা পর্ষদ।

কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রকল্পের আওতায় এ ঋণ দিচ্ছে সংস্থাটি। এ প্রকল্পের আওতায় জরুরিভিত্তিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জামাদি, চিকিৎসা, ডায়াগনস্টিক সিস্টেম সরবরাহ এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নতকরণে ঋণ ব্যবহার করা হবে। জরুরিভিত্তিতে সাড়ে ৩ হাজার ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেয়া হবে।

পাশাপাশি যেসব হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে, সেখানে প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেটর স্থাপন করা হবে। দেশের ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে ১৭টি আইসোলেশন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনসহ ১৯টি পরীক্ষাগার উন্নয়নসহ কিছু জরুরি কেনাকাটায় ব্যবহার করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজায় দুই এমএসএফ কর্মীকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিল এডিবি

আপডেট টাইম : ০৯:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০