ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিল এডিবি

নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬০ কোটি টাকা) ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ বুধবার ঢাকায় বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ ঋণচুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। এর আগে গত ৩০ এপ্রিল ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করে এডিবির পরিচালনা পর্ষদ।

কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রকল্পের আওতায় এ ঋণ দিচ্ছে সংস্থাটি। এ প্রকল্পের আওতায় জরুরিভিত্তিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জামাদি, চিকিৎসা, ডায়াগনস্টিক সিস্টেম সরবরাহ এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নতকরণে ঋণ ব্যবহার করা হবে। জরুরিভিত্তিতে সাড়ে ৩ হাজার ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেয়া হবে।

পাশাপাশি যেসব হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে, সেখানে প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেটর স্থাপন করা হবে। দেশের ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে ১৭টি আইসোলেশন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনসহ ১৯টি পরীক্ষাগার উন্নয়নসহ কিছু জরুরি কেনাকাটায় ব্যবহার করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিল এডিবি

আপডেট টাইম : ০৯:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০