ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

কোনো অজুহাতে গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত করা যাবে না: ডিইউজে

জ্যেষ্ঠ প্রতিবেদক: করোনা মহামারির এই দুর্যোগময় পরিস্থিতিতে কোনো অজুহাতে গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুতি বরদাস্ত করা হবে না বলে সংবাদপত্র ও টিভি চ্যানেলের মালিকদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।

ইদের দিন সোমবার (২৫ মে) দুপুরে রাজধানী ঢাকার কারওয়ানবাজার মোড়ে ডিইউজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ইতোমধ্যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনরায় চাকরিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে সমাবেশে।

ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেছেন, ‘করোনা মহামারির সময়ে যেখানে সারা পৃথিবীতে মানুষ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেখানে মালিকরা বিভিন্ন অজুহাত দিয়ে গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুতসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে। যা অন্যায় ও মানবাধিকার লংঘনের শামিল।’

তিনি চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় ডিইউজে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘করোনার মতো পরিস্থিতিতেও সংবাদকর্মীদের বেতন বকেয়া রাখা হয়েছে। অনেকেই বেতন-বোনাস কিছুই পাননি।’ তিনি দ্রুত বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানান।

ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠণিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব অমিও ঘটক পুলক, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল।

উপস্থিত ছিলেন জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

কোনো অজুহাতে গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত করা যাবে না: ডিইউজে

আপডেট টাইম : ০৭:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০