ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা সায়েরা খাতুনের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকালে অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধুর মাতা শেখ সায়েরা খাতুনের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ ও পরলোকগত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য সাহাবুদ্দীন ফরাজী প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ আগামী ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন এবং দূরালাপনীর মাধ্যমে আলাপ-আলোচনা করেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের আলোচনায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে জনসমাগম হয় এমন রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের কাছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস বিনির্মাণে ঐতিহাসিক ৭ জুন এবং ঐতিহাসিক ২৩ জুনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার প্রয়োজনীয়তা উঠে আসে।

এসময় বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনাভাইরাসে সৃষ্ট মারাত্মক সংকট উত্তরণ এবং করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সমুন্নত রাখতে আওয়ামী লীগের করণীয় ও কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

মোনাজাতে করোনাভাইরাস প্রতিরোধ ও করোনা ভাইরাসে সৃষ্ট সংকট মোকাবেলায় বাংলাদেশের সফলতা, করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত ও চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০