ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পাকিস্তানের অধিনায়ক থাকছেন বিসমাহ

ক্রীড়া ডেস্ক : স্পিন অলরাউন্ডার বিসমাহ মারুফের ওপর আস্থা রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আরও এক মৌসুম পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকবেন তিনি।

শুক্রবার পিসিবি আনুষ্ঠানিক ভাবে নতুন অধিনায়ক এবং খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি নিশ্চিত করে। নারী দলের নির্বাচক উরুজ মমতাজ বলেছেন,‘আমরা কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি যারা নিয়মিত পারফর্মার তাদের জন্য ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি বিসমাহ মারুফকে অভিনন্দন জানাতে চাই। আরও এক মৌসুম পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের দায়িত্বে থাকবেন তিনি। অসাধারণ পারফর্মারের সাথে একজন ভালো নেতা হিসেবে নিজেকে মেলে ধরেছেন বিসমাহ।’

পাশাপাশি নারী ক্রিকেটারদের বেতন বাড়ানো এবং ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক আকর্ষণীয় করেছে পিসিবি। তিন ক্যাটাগরিতে মোট নয় ক্রিকেটারকে নেওয়া হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। দশ জনকে রাখার পরিকল্পনা থাকলেও পারফরম্যান্স মূল্যায়ন করে খেলোয়াড় পায়নি পিসিবি। গত বছর সানা মির ছিলেন কেন্দ্রীয় চুক্তিতে। লক ডাউনের সময়ে এ ক্রিকেটার অবসর ঘোষণা করেন। তার জায়গায় কাউকে জায়গা দিতে পারেনি সংশ্লিষ্টরা।

দুই বছর আগে এ তালিকা ছিল ১৭ জনের। এ বছর তা নেমে এসেছে নয় জনে। তবে ইমার্জিং ক্যাটাগরিতে আছে আরও নয় ক্রিকেটার। বাংলাদেশের মতো পাকিস্তানও আইসিসি ওয়ার্ল্ড ওমেন্স কোয়ালিফায়ার রাউন্ড খেলার অপেক্ষায়। এরপর আছে এশিয়া কাপ টি-টোয়েন্টি। পাশাপাশি বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সূচিও আছে নারীদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পাকিস্তানের অধিনায়ক থাকছেন বিসমাহ

আপডেট টাইম : ১২:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০