ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কানাডার প্রধানমন্ত্রীর হাঁটু গেড়ে বিক্ষোভে সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার বিরুদ্ধে দুনিয়াজুড়ে চলছে বিক্ষোভ। কানাডিয়ান বিক্ষোভকারীদের ‘ট্রাম্পের বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়াও’ শ্লোগানে এবার সাড়া দিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী এই বিক্ষোভে সমর্থন জানালেন তিনি।

কানাডার অটোয়ায় পার্লামেন্ট হিলের সামনে সবাইকে চমকে দিয়ে ‘নো জাস্টিস, নো পিচ’ মিছিলে হাজির হন ট্রুডো। কালো মাস্ক ছিল মুখে, তাকে ঘিরে রাখেন দেহরক্ষীরা। বর্ণবাদবিরোধী শ্লোগানের মধ্যে হঠাৎ করেই হাঁটু গেড়ে বসে পড়েন প্রধানমন্ত্রী, যেভাবে মিনেসোটা অঙ্গরাজ্যে ফ্লয়েডকে শ্বাসরোধে হত্যা করেছিল শ্বেতাঙ্গ পুলিশ। টরন্টোসহ বেশ কিছু কানাডিয়ান শহরে এই হত্যার বিরুদ্ধে বিক্ষোভ চলেছে। হাঁটু গেড়ে সংহতি জানানোয় অনেকেই তাকে ধন্যবাদ জানান।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের সামনের একটি চার্চে যাওয়ার পথ তৈরি করে দিতে শান্তিপূর্ণ বিক্ষোভে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আমেরিকান রাষ্ট্রপ্রধানের এমন সিদ্ধান্ত নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ট্রুডো ২০ সেকেন্ড ভেবে বলেছেন, এমন কর্মকাণ্ডকে ভয়াবহ ও আতঙ্কিত হওয়ার মতো দেখছেন কানাডিয়ানরা।

শুক্রবারের মিছিলে আর কোনো কথা বলেননি ট্রুডো। বিক্ষোভকারীরা পার্লামেন্ট বিল্ডিং থেকে মার্কিন অ্যাম্বাসির পথ ধরলে সেখান থেকে চলে যান প্রধানমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কানাডার প্রধানমন্ত্রীর হাঁটু গেড়ে বিক্ষোভে সমর্থন

আপডেট টাইম : ১২:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০