ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনা সংক্রমণকালে নির্বাচনি র‌্যালিতে যোগ দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণকালে নির্বাচনি র‌্যালিতে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার (১৯ জুন) ওকলাহোমার তুলসাতে এ র‌্যালি অনুষ্ঠিত হবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। একই সময় দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ১২হাজার ছাড়িয়েছে ।

এই পরিস্থিতিতে ট্রাম্পের নির্বাচনি র‌্যালি আয়োজনে ক্ষুব্ধ হয়েছেন অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ। এছাড়া যুক্তরাষ্ট্রে যখন বর্ণবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে তখন এমন এক স্থানে ট্রাম্প নির্বাচনি র‌্যালি করছেন যেখানে মার্কিন ইতিহাসে ভয়াবহতম বর্ণবাদী সহিংসতার ঘটনা ঘটেছিল। ১৯২১ সালে শ্বেতাঙ্গরা তুলসায় স্থানীয় কৃষ্ণাঙ্গদের ওপর হামলা ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছিল।

গতকাল বুধবার হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প তার র‌্যালি সম্পর্কে বলেছেন, ‘একটি সুন্দর, সম্পূর্ণ নতুন ভেন্যু। আমরা এর জন্য অপেক্ষা করছি।’

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রথমে তিনি ওকলাহোমার র‌্যালিতে যোগ দেবেন। পরবর্তী সময়ে ফ্লোরিডা, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে যেখানে রিপাবলিকান পার্টির কনভেনশন হওয়ার কথা, সেসব রাজ্যে নির্বাচনি সভা করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনা সংক্রমণকালে নির্বাচনি র‌্যালিতে যোগ দিচ্ছেন ট্রাম্প

আপডেট টাইম : ০৯:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০