ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২ ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

ফাইনাল জিতলেই রোনালদোদের ‘সেল্ফ সার্ভিস’

ক্রীড়া ডেস্ক : ধরে নিন, ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস আজ জিতে গেল কোপা ইতালিয়ার শিরোপা। পুরস্কার বিতরণী মঞ্চে উঠে আসবেন রোনালদো। ট্রে-তে সাজানো থাকবে চ‌্যাম্পিয়ন মেডেল। সেই মেডেল নিজের গলায় নিজেকেই পরাতে হবে রোনালদোকে!

অদ্ভুত এ চিত্র আজ দেখা যাবে কোপা ইতালির ফাইনালে। করোনা ভাইরাসের ধাক্কায় ‘‘সেল্ফ সার্ভিস’’ নিতে হবে চ‌্যাম্পিয়ন দলকে। বুধবার রাতে রোমে দর্শকশূন‌্য স্টেডিয়ামে নাপোলির বিরুদ্ধে ফাইনালে নামবে জুভেন্টাস। ম‌্যাচটি হবে স্টেডিও অলিম্পিও স্টেডিয়ামে।

সিরি আ প্রধান নির্বাহী লুইগি ডি সেভিরিও বলেছেন,‘এটাকে সেল্ফ সার্ভিস বলতে হবে। অ্যাথলেটরা নিজেদের অর্জন নিজেরাই বুঝে নেবে। বলার অপেক্ষা রাখে না স্কোয়াডের কোনও খেলোয়াড়ের সংস্পর্শ আমরা চাই না।’

ফাইনালে অনন‌্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোনালদো। পাঁচবারের ব‌্যালন ডি’অর জয়ী রোনালদো দেশ ও ক্লাবের হয়ে ২৯ ট্রফি জিতেছেন। আজ পর্তুগালের সুপারস্টার ট্রফি জিতলে ৩০তম ট্রফি শোকেসে তুলবেন। তবে কাজটা মোটেও সহজ হচ্ছে না। করোনার পর মাঠে ফিরে প্রথম ম‌্যাচে রোনালদো ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছেন। একই সাথে ছন্নছাড়া ছিল তার পারফরম‌্যান্স।

তবে স্পেন ও ইতালির গণমাধ‌্যম বলছে, ফরোয়ার্ডের বদলে লেফট উইঙ্গার হিসেবে খেলায় রোনালদো মানিয়ে নিতে পারেননি। তবে আজ সিআর সেভেনের ঠিকানা ওই ফরোয়ার্ড। নিজের পজিশনে ফিরে রোনালদো নিজের ফর্ম ফেরাতে পারেন কিনা সেটাই দেখার। এ ম‌্যাচেও দেখা যাবে না গঞ্জালো হিগুইনকে। এজন‌্য জুভেন্টাসের ১৪তম ইতালিয়ান শিরোপার জন‌্য রোনালদোর উপর ভরসা রাখতে হচ্ছে।

নাপোলি আছে দারুণ ছন্দে। দলটির বেলজিয়ামের স্ট্রাইকার ড্রাইস মার্টেন্স সেমির ফিরতি লেগে নাপালির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। ফাইনালেও তিনি স্মরণীয় কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

‘সেল্ফ সার্ভিস’-এর জন‌্য ফাইনালের মঞ্চে কে এগিয়ে যায় তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

ফাইনাল জিতলেই রোনালদোদের ‘সেল্ফ সার্ভিস’

আপডেট টাইম : ০১:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০