ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনের পরতে পরতে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন —- মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক: বরেণ্য ভাষা সৈনিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ শনিবার এক শোকবার্তায় বলেন, বাংলা ভাষা আন্দোলন থেকে সাংবাদিকতা, শিল্প- সংস্কৃতি ও প্রগতিশীল আন্দোলনের পরতে পরতে কামাল লোহানী বীরত্বপূর্ণ  অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান চির অম্লান হয়ে থাকবে।

জনাব মোস্তাফা জব্বার সাংবাদিক পেশায় তাঁর এক সময়ের সহকর্মী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি  কামাল লোহানীর অবদান তুলে ধরে বলেন, “দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার হাতেখড়ি কামাল লোহানীর।  এর পর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছে। স্বাধীন বাংলাদেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি লোহানী ভাইয়ের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত। অসাম্প্রদায়িত সাংস্কৃতিক কর্মী এই মানুষটির প্রতি পরম শ্রদ্ধা”।

দেশের প্রথম অন লাইন ডিজিটাল বাংলা সংবাদ সংস্থা আবাস চেয়ারম্যান জনাব মোস্তাফা জব্বার বলেন , “আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনেও কামাল লোহানীর অবদান আমি কখনো ভুলতে পারব না।  তিনি ছিলেন যথার্থই একজন শিক্ষক – পথপ্রদর্শক।  কামাল লোহানী তাঁর কাজের মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন যুগ-যুগ মহাকাল।  তাঁর মৃত্যুতে দেশ একজন মহান ব্যক্তিত্বকে হারালো আর আমি হারালাম এক অকৃত্রিম অভিভাবককে”।

মন্ত্রী মরহুমের বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনের পরতে পরতে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন —- মোস্তাফা জব্বার

আপডেট টাইম : ০২:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০