ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনের পরতে পরতে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন —- মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক: বরেণ্য ভাষা সৈনিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ শনিবার এক শোকবার্তায় বলেন, বাংলা ভাষা আন্দোলন থেকে সাংবাদিকতা, শিল্প- সংস্কৃতি ও প্রগতিশীল আন্দোলনের পরতে পরতে কামাল লোহানী বীরত্বপূর্ণ  অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান চির অম্লান হয়ে থাকবে।

জনাব মোস্তাফা জব্বার সাংবাদিক পেশায় তাঁর এক সময়ের সহকর্মী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি  কামাল লোহানীর অবদান তুলে ধরে বলেন, “দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার হাতেখড়ি কামাল লোহানীর।  এর পর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছে। স্বাধীন বাংলাদেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি লোহানী ভাইয়ের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত। অসাম্প্রদায়িত সাংস্কৃতিক কর্মী এই মানুষটির প্রতি পরম শ্রদ্ধা”।

দেশের প্রথম অন লাইন ডিজিটাল বাংলা সংবাদ সংস্থা আবাস চেয়ারম্যান জনাব মোস্তাফা জব্বার বলেন , “আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনেও কামাল লোহানীর অবদান আমি কখনো ভুলতে পারব না।  তিনি ছিলেন যথার্থই একজন শিক্ষক – পথপ্রদর্শক।  কামাল লোহানী তাঁর কাজের মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন যুগ-যুগ মহাকাল।  তাঁর মৃত্যুতে দেশ একজন মহান ব্যক্তিত্বকে হারালো আর আমি হারালাম এক অকৃত্রিম অভিভাবককে”।

মন্ত্রী মরহুমের বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনের পরতে পরতে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন —- মোস্তাফা জব্বার

আপডেট টাইম : ০২:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০