ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নির্বাচনী র‌্যালির অনুমতি পেলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ওকলাহোমার তুলসা শহরে নির্বাচনী র‌্যালির অনুমতি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সুপ্রিম কোর্ট এই অনুমতি দিয়েছে।

চলতি সপ্তাহে র‌্যালি বন্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল জন হোফ ফ্রাঙ্কলিন ফর রিকনসিলেশন নামের একটি অলাভজনক সংস্থা। তাদের দাবি, করোনা প্রাদুর্ভাবের এই সময়ে জনসমাগম ভাইরাসের সংক্রমণ বাড়াতে পারে। তাই র‌্যালিতে যোগদানকারীদের হয় সামাজিক দূরত্ব মানতে বাধ্য করা উচিৎ, নতুবা র‌্যালি বাতিল করা প্রয়োজন।

শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট রায়ে বলেছে, লকডাউন প্রত্যাহার করায় ওকলাহোমায় ইতোমধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। সামাজিক দূরত্ব মানার সিদ্ধান্ত স্বতন্ত্রভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের।

র‌্যালিতে যোগদানকারীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, তারা অংশগ্রহণকারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন এবং স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ করবেন।

এর আগে শুক্রবার সকালে ট্রাম্প একাধিক টুইটে তার র‌্যালির বিরুদ্ধে যারা বিক্ষোভ করবে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘যে কোনো বিক্ষোভকারী, নৈরাজ্যবাদী, আন্দোলনকারী, লুটেরা বা নিম্নস্তরের লোক ওকলাহোমাতে যাবেন, তারা বোঝার চেষ্টা করুন নিউ ইয়র্ক, সিয়াটল বা মিনিয়াপোলিসে যা হয়েছে আপনাদের সঙ্গে তেমন আচরণ করা হবে না। এটা হবে একেবারেই ভিন্ন দৃশ্য!

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নির্বাচনী র‌্যালির অনুমতি পেলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট টাইম : ০৯:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০