ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক ফুটবল খেলোয়াড় বেলাল হোসেনের (৫৩) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আজ বুধবার ভোরে ৫টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া বুধবার যশোরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে একজনের মৃত্যু হয়েছে।

মৃত বেলাল হোসেনের বাড়ি অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে।

তার বড় ভাই অভয়নগর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়ার সম্পাদক আসলাম হোসেন জানান, গত ১৮ জুন বেলাল হোসেনের করোনা শনাক্ত হয়। ওই দিনই তিনি বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এছাড়া তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস করাতেন।

আজ বুধবার রাতে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আসলাম হোসেন আরও জানান, বেলাল হোসেন নব্বই দশকের কৃতি ফুটবলার ছিলেন। তিনি সে সময় ঢাকায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স, আদমজি ও ধানমন্ডি ক্লাবে খেলেছেন। তিনি অভয়নগর ফুটবল উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন মৃত্যু আগ পর্যন্ত।

এছাড়া বুধবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ভর্তি এক রোগীর মৃত্যু হয়েছে।

ওই ওয়ার্ডের চিকিৎসক মবিনুল ইসলাম জানান, খালেক গাজী নামের এই রোগী এদিন ভোর সাড়ে ৫টার দিকে জ্বরে আক্রান্ত অবস্থায় হাসপাতালে আসেন। এ সময় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি নেয়া হয়। বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

মৃত খালেক গাজী যশোর সদরের চাউলিয়া গ্রামের বাসিন্দা।

বুধবার যশোরে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন এবং খুলনা মেডিকেল কলেজে ৮টি নমুনা পরীক্ষায় একজনের শনাক্ত হয়েছে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৩৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০