ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অক্সিজেনের ঘাটতির মুখে বিশ্ব: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি হওয়ার পথে। এই মহামারি সামলাতে হিমশিম খাচ্ছে শক্তিশালী দেশগুলোও। এরই মধ্যে অক্সিজেনের ঘাটতির কথা জানিয়ে বিশ্বকে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস জানান, বিশ্বের অনেক দেশই অক্সিজেন কনসেন্ট্রেটর পেতে অসুবিধার মুখে পড়ছে। জাতিসংঘ সংস্থার মহাপরিচালক বলেছেন, ‘অনেক দেশই এখন অক্সিজেন কনসেন্ট্রেটর পেতে অসুবিধার মুখোমুখি হচ্ছে। চাহিদা বর্তমানে সরবরাহ ছাড়িয়ে যাচ্ছে।’

নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ছাড়িয়েছে, প্রত্যেক সপ্তাহে তা ১০ লাখে পৌঁছাচ্ছে এবং মারা গেছেন চার লাখ ৮০ হাজারের বেশি মানুষ। এই দুর্যোগের মুখে প্রতিদিন অক্সিজেনের ৮৮ হাজার বড় সিলিন্ডার কিংবা ৬ লাখ ২০ হাজার ক্লাব মিটারের সিলিন্ডারের চাহিদা দেখা দিচ্ছে বলে জানান তেদ্রোস।

কোভিড-১৯ আক্রান্ত রোগীর শ্বাসতন্ত্রের জটিলতার জন্য হঠাৎ করে বেড়ে গেছে অক্সিজেন কনসেন্ট্রেটরের চাহিদা। স্বাস্থ্য সংস্থা উৎপাদনকারীদের কাছ থেকে ১৪ হাজার কনসেন্ট্রেটর কিনেছে এবং পরের কয়েক সপ্তাহে তা ১২০টি দেশে পাঠানোর পরিকল্পনা করছে ডব্লিউএইচও। এছাড়া ১০ কোটি ডলারের আরও ১ লাখ ৭০ হাজার কনসেন্ট্রেটর আগামী ছয় মাসে সরবরাহ করে হবে জানান তেদ্রোস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অক্সিজেনের ঘাটতির মুখে বিশ্ব: ডব্লিউএইচও

আপডেট টাইম : ০৮:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০