ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দুর্নীতির অভিযোগের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ান প্রধানমন্ত্রী ইলিয়েস ফখফখ তার পদ থেকে পদত্যাগ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার। মধ্যপন্থী ইসলামপন্থী বিরোধী দল এন্নাহধার সঙ্গে মতবিরোধের পর এই সরকার তাদের আস্থা হারায়।

বুধবার তিউনিসিয়ান প্রেসিডেন্ট কায়েস সাইদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফখফখ। মাত্র পাঁচ মাস দায়িত্বে থাকার পর ‘দেশকে সংকট থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত করে দিতে এবং আরও জটিলতা এড়াতে’ এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

গত অক্টোবরে নির্বাচনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গঠন করে এন্নাহধা। তারা স্বাধীনভাবে একজন প্রধানমন্ত্রী নির্বাচন করলেও অনাস্থার কারণে তা স্থায়ী হয়নি। চার মাস পর ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী ফখফখকে প্রধানমন্ত্রিত্ব দেন কায়েস। তবে সম্প্রতি তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে এবং তা নিয়ে তদন্ত চলছে।

বেসরকারি কোম্পানিতে থাকা ব্যক্তিগত শেয়ার হস্তান্তরে ব্যর্থতার অভিযোগ ওঠে ফখফখের বিরুদ্ধে। ওই কোম্পানির সঙ্গেই সরকার চুক্তি করলে সংসদে তার প্রতি অনাস্থা ভোট দেয় এন্নাহদা। কোনও অনিয়ম করেননি বলে দাবি করলেও রাজনৈতিক বিতর্ক এড়াতে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার কথা বলেছেন ফখফখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দুর্নীতির অভিযোগের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট টাইম : ১০:২৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০