ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

করোনায় পাউবোর সাবেক ডিজির মৃত্যু

বগুড়া প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ (৬৭) মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তার মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ প্রস্তুত ও জানাজা করেন। পরে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আবুল কালাম আজাদের নাতি জামাই রেজাউল ইসলাম জুয়েল জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে ২০১১ সালে অবসর গ্রহণের পর ঢাকার উত্তরার ১৩ নম্বরের বাড়িতে বসবাস করতেন আজাদ। ঈদুল আজহা পালনের জন্য গত ৬ জুলাই নওগাঁ শহরের পোস্ট অফিসপাড়ার বাড়িতে আসেন। ৯ জুলাই শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ১২ জুলাই নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে নমুনা দেন। অবস্থার অবনতি হলে ২০ জুলাই বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন।

পরদিন নওগাঁ সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

এদিকে করোনা উপসর্গে মঙ্গলবার সকালে ইশরাক আলী (৬২) নামে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারির মৃত্যু হয়েছে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ নারী ও তিন শিশুসহ ৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন চার হাজার ৬২৬ জন। নতুন ৩৮ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৯৯৬ জন। মারা গেছেন ১০১ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন এক হাজার ৫২৯ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

করোনায় পাউবোর সাবেক ডিজির মৃত্যু

আপডেট টাইম : ১০:০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০