ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

ফুটবলকে বিদায় জানালেন ক‌্যাসিয়াস

ক্রীড়া ডেস্ক: সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকের ক‌্যাসিয়াস। বুধবার সামাজিক মাধ্যম টুইটারে গ্লাভস খুলে রাখার ঘোষণা দেন ৩৯ বছর বয়সী ক‌্যাসিয়াস।

গত বছরের এপ্রিলে হার্ট অ‌্যাটাকের পর আর কোনো ম‌্যাচ খেলেননি ক‌্যাসিয়াস। এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে তিনি। ধারণা করা হচ্ছিল, শিগগিরিই অবসরের ঘোষণা হয়তো দেবেন ক‌্যাসিয়াস। বুধবারই আসল আনুষ্ঠানিক ঘোষণা।

স্পেন, রিয়াল মাদ্রিদের এ সুপারস্টারকে আর কখনো দেখা যাবে না গোলপোস্টের নিচে। অবসর ঘোষণা দিয়ে টুইটারে ক‌্যাসিয়াস লিখেন, ‘আপনার চলার পথ কোথায় গিয়ে থামছে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে চলার পথে আপনার সতীর্থ কারা ছিল। দ্বিধা নেই আমি সঠিক পথ পেরিয়ে এসেছি এবং আমার স্বপ্নের গন্তব‌্যে শেষ করছি।’

২০১০ সালে স্পেনকে বিশ্বকাপের মুকুট জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ক‌্যাসিয়াস। এছাড়া ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপও জিতেছিলেন। ক‌্যাসিয়াসের বর্ণাঢ‌্য ক্লাব ক‌্যারিয়ার। ১৬ বছর কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ৭২৫ ম‌্যাচ খেলেছেন। জিতেছেন তিনটি চ‌্যাম্পিয়নস ট্রফিসহ পাঁচটি লা লিগা।

২০১৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পর্তুগালের ক্লাব পোর্তোতে যোগ দেন ক‌্যাসিয়াস। সেখানেও ১৫৬ ম‌্যাচ খেলেছেন এ সুপারস্টার। দুইটি প্রিমিয়ার লিগ ও একটি পর্তুগিজ সুপার কাপ জিতেছেন। কয়েকদিন আগে ক্লাবের লিগ শিরোপা উদযাপনে অংশ নিয়েছিলেন ক‌্যাসিয়াস।

ফুটবল মাঠ থেকে অবসর নিলেও ফুটবল থেকে দূরে যাচ্ছেন না ক‌্যাসিয়াস। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন এ ফুটবল কিংবদন্তি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

ফুটবলকে বিদায় জানালেন ক‌্যাসিয়াস

আপডেট টাইম : ১২:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০