শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে প্রকাশ্য নিলাম গোপনে বেনামে সারলেন এসিল্যান্ড, কবে নিলাম হয়েছে জানেন না সর্বোচ্চ দরদাতা! রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১ দিনাজপুরের বিরামপুরে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা পুলিশে তথ্য দেওয়ার‘অপরাধে’ হত্যা চেষ্টার অভিযোগ শার্শায় জমি দখলের নামে মা-মেয়েকে নির্মম নির্যাতন: সাবেক এমপির নাম ভাঙিয়ে ‘গুন্ডা’ রবির তান্ডব কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারে ব্যবসায়ী সমাজের আইডল মোঃ মিলন মিয়া কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল ইন্দোনেশিয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৭২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া। শুক্রবার (২১ আগস্ট) দেশের পূর্বাঞ্চলে গভীর সমুদ্রের তলদেশে সংঘটিত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলের এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। গত বুধবারও একই মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল ইন্দোনেশিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী বান্দা সাগরের তলদেশের ৩৮৯ মাইল গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। গভীরতা বেশি হওয়ায় ভূপৃষ্ঠে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে উল্লেখ করেছে তারা।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূপ্রকৌশল সংস্থা কোনও ধরনের সুনামি সতর্কতা জারি করেনি, ‘এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি।

ভূমিকম্প শুরু হতেই আতঙ্কিত হয়ে লোকজনকে ঘর থেকে দৌড়ে বের হতে দেখা যায় এবং রাস্তার বাতিগুলো দুলছিল।

২৬ কোটি জনগণের ইন্দোনেশিয়ায় ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা। দেশটি অগণিত আগ্নেয়গিরি ও ফল্ট লাইন সমৃদ্ধ রিং অব ফায়ারের মধ্যে থাকায় প্রায় সময় ভূমিকম্পের সম্মুখীন হয়। এই সপ্তাহের শুরুতে ৬.৮ ও ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল ইন্দোনেশিয়া, তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com