ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাইডেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র বন্ধ করে দেবেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে দেশকে নিরাপদে রাখতে যা প্রয়োজন সেটাই করবেন। যদি দেশ পুরোপুরি বন্ধ করে দিতে হয়, তাও করবেন তিনি।

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। সাক্ষাৎকারটি শুক্রবার ধারণ করা হলেও রোববার রাতে তা প্রচারিত হয়। এর আগে ডেমোক্রেটদের বার্ষিক সমাবেশের শেষ দিন বাইডেন জানান, ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট হলে সবার আগে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করবেন।

সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, অসংখ্য জীবন বাঁচাতে যা করতে হয় আমি সেটার জন্য প্রস্তুত থাকবো। কারণ ভাইরাস নিয়ন্ত্রণ না করা পর্যন্ত আমাদের দেশ স্বাভাবিক গতি ফিরে পাবে না।’

বাইডেন আরও যোগ করেছেন, ‘যদি দেশকে সচল ও অগ্রসরমান দেখতে চান, যদি চান অর্থনীতির বিকাশ হোক এবং লোকজন চাকরি করুক, তাহলে ভাইরাসের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আপনাকে ভাইরাস মোকাবিলা করতে হবে। যদি দেশ বন্ধ করে দেওয়ার সুপারিশ করেন বিজ্ঞানীরা, তাহলে আমি এটা বন্ধ করে দেবো।’

বৃহস্পতিবারও সমাবেশেও বাইডেনের বক্তব্য একই রকম ছিল, ‘আমরা কখনোই আমাদের অর্থনীতিকে আগের অবস্থায় পাবো না, কখনও আমরা শিশুদের স্কুলে ফিরে পাবো না, আমাদের জীবন ততদিন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরবে না যতদিন এই ভাইরাসকে মোকাবিলা করতে না পারবো।’

ভাইরাস মোকাবিলায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছে বলে দাবি বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের। ট্রাম্পের শাসনামলকে অন্ধকার যুগ বলেছেন এই প্রেসিডেন্ট প্রার্থী এবং প্রেসিডেন্ট হলে তা অবসানের ঘোষণাও দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাইডেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র বন্ধ করে দেবেন

আপডেট টাইম : ১২:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০