ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে টিকটক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করতে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে চীনা ভিডিও অ্যাপ টিকটক। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন করা যাবে না বলে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এই অ্যাপের মাধ্যমে আমেরিকান ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে পাচার করা হচ্ছে, এমন আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। যদিও বাইটড্যান্স তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এই শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপে যুক্তরাষ্ট্রের ৮ কোটি সক্রিয় ব্যবহারকারী আছে। টিকটক বলছে, প্রায় এক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছে তারা। কিন্তু তারা পাত্তাই দেয়নি।

টিকটকের এক মুখপাত্র বলেছেন, ‘আইনের শাসনের লংঘন ঠেকাতে এবং আমাদের কোম্পানি ও ব্যবহারকারীদের সঙ্গে ন্যায্য আচরণ নিশ্চিতের লক্ষ্যে আইনি ব্যবস্থার মাধ্যমে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করা ছাড়া আর কোনও উপায় নেই।’ টিকটক এই সপ্তাহেই আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানতে পেরেছে বিবিসি।

এই শুক্রবার (২১ আগস্ট) চীনা-আমেরিকান একটি প্রতিষ্ঠান টেনসেন্টের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ উইচ্যাটের ওপর প্রেসিডেন্টের একই ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে টিকটক

আপডেট টাইম : ০৭:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০