ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সবুজ প্রকৃতিতে সমৃদ্ধ হবে দেশের পর্যটন: পর্যটন প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, প্রকৃতি ও পর্যটনের সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রাকৃতিক পরিবেশের উন্নতির সঙ্গে পর্যটনের উন্নয়নও সম্পর্কিত। মুজিববর্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণের ফলে সবুজ প্রকৃতিতে সমৃদ্ধ হবে দেশের পর্যটন।

‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে এক কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় সংসদ ভবন চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের উপকূলীয় অঞ্চল ও কক্সবাজার সমুদ্র সৈকতে দৃষ্টিনন্দন ঝাউবন তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে। জাতির পিতা প্রকৃতির ভারসাম্য বজায় রেখে দেশের উন্নয়নের প্রতি নজর দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সবুজ প্রকৃতি বাংলাদেশের পর্যটনের সবচাইতে শক্তিশালী অংশ। আমরা যত বেশি প্রকৃতির যত্ন নেব পর্যটন কেন্দ্রগুলো ততো বেশি আকর্ষণীয় রূপে পর্যটকদের কাছে উপস্থাপিত হবে। প্রকৃতির ক্ষতি করে কোনো ধরনের পর্যটন কেন্দ্র নির্মাণ করা যাবে না। পর্যটন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার বাস্তুসংস্থান রক্ষায় গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে এক কোটি গাছের চারা রোপণের ফলে আমাদের পর্যটন কেন্দ্রগুলোয় আরও বেশি সবুজ ও মনোরম পরিবেশ তৈরি হবে।

প্রধানমন্ত্রী গত ১৬ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে ১ কোটি গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে এক কোটি ফলজ, বনজ ও ওষুধী বৃক্ষরোপণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সবুজ প্রকৃতিতে সমৃদ্ধ হবে দেশের পর্যটন: পর্যটন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০