ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বোলসোনারোর বড় ছেলের করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বড় ছেলে ও সিনেটর ফ্লাভিও বোলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) নিজেই এই খবর দিয়েছেন তিনি। অবশ্য তার কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন।

৩৯ বছর বয়সী ফ্লাভিওর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ভালো বোধ করছেন। নিজেকে আইসোলেশনে রাখার পাশাপাশি অ্যান্টি ম্যালেরিয়া ওষুধ ক্লোরোকুইন নিচ্ছেন। করোনার চিকিৎসায় এই ওষুধ নিয়ে বিতর্ক থাকলেও তার বাবা এটি ব্যবহারের পক্ষে কথা বলেছেন।

প্রেসিডেন্ট পরিবারের চতুর্থ সদস্য হিসেবে এই ভাইরাসে আক্রান্ত হলেন ফ্লাভিও। গত মাসে বোলসোনারোর করোনা হয়েছিল। তিন সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর সুস্থ হন ব্রাজিলিয়ান রাষ্ট্র প্রধান।

এরপর ৩৮ বছর বয়সী ফার্স্ট লেডি মিচেল বোলসোনারো কয়েকদিন পর আক্রান্ত হন। তাদের চতুর্থ সন্তান ২২ বছর বয়সী জাইর রেনানের গত সপ্তাহে করোনা ধরা পড়ে।

এই ভাইরাস, যাকে বোলসোনারো সামান্য ফ্লু বলেছেন তাতে এখন পর্যন্ত ব্রাজিলে ৩৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ১৫ হাজারের বেশি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বোলসোনারোর বড় ছেলের করোনা পজিটিভ

আপডেট টাইম : ০১:০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০