ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনায় আক্রান্ত ক্রিকেটার সাইফ হাসান

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ক্রিকেট দলের ওপেনার সাইফ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।

সাইফ হাসান ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ইংলিশ ট্রেনার নিকোলাস লি।

বিসিবি সোমবার শ্রীলঙ্কা সফরের সঙ্গে যুক্ত মোট ২৪ সদস্যের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। যার মধ্যে ছিলেন ১৭ জন ক্রিকেটার এবং ৭ জন সাপোর্টিং স্টাফ।

এর মধ্যে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য অন্তর্ভুক্ত জাতীয় দলের ক্রিকেটাররা যেমন ছিলেন একই সঙ্গে হাই পারফরম্যান্স ইউনিটের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরাও নমুনা দিয়েছিলেন। যার মধ্যে দুইজনের করোনা পজিটিভ ধরা পড়লো।

জানা গেছে, সাইফের পরিবারের একাধিক সদস্য অসুস্থ ছিলেন। করোনার উপসর্গ, ঠাণ্ডা ও জ্বর ছিল তাদের। নিরাপদ থাকতে শুরুতে মিরপুরের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি জাতীয় দলের এই ওপেনার। বাড়ির পাশের ধানমন্ডির চার নম্বর মাঠে হালকা অনুশীলন করেছিলেন। পরবর্তীতে সবার শেষে যোগ দিয়েছিলেন মিরপুরের ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলনে। তবে শেষ রক্ষা হলো না সাইফের। অনুশীলনে যোগ দেওয়ার পরে বিসিবির করা প্রথম করোনা টেস্টেই পজিটিভ রিপোর্ট আসলো এই ওপেনারের।

এই মুহূর্তে ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে আছেন এই ক্রিকেটার। সেখানেই পূর্ণ কোয়ারেন্টাইন মেনে চলবেন। সামনে জাতীয় দলের টেস্ট ম্যাচ। আর করনায় নেগেটিভ হলেই কেবল শ্রীলঙ্কায় সেই টেস্ট ম্যাচে অংশ নিতে পারবেন সাইফ।

আসন্ন শ্রীলঙ্কা সফর উপলক্ষে করোনা টেস্টের এই কার্যক্রম শুরু করেছে বিসিবি। ২৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমাবে টিম টাইগার। এর আগে চার ধাপে ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনায় আক্রান্ত ক্রিকেটার সাইফ হাসান

আপডেট টাইম : ০৬:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০