ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মিশরে মুসলিম ব্রাদারহুড নেতার যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের নিষিদ্ধ ইসলামপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০১৩ সালের সহিংসতার ঘটনায় তাকে এই শাস্তি দেওয়া হলো বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

বাদির সঙ্গে আরও দুই নেতা মোহাম্মদ এল বেলতাগি, সাফওয়াত হেগাজি এবং সংগঠনের আরও ৯ নেতাকে একই দণ্ড দেওয়া হয়েছে। তৎকালীন ক্ষমতাসীন দল মুসলিম ব্রাদারহুডের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর পোর্ট সাঈদের একটি পুলিশ স্টেশনে সহিংসতার অপরাধে তারা শাস্তি পেলেন বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত আরহাম অনলাইন নিউজ ওয়েবসাইট।
বাদীদের বিরুদ্ধে ২০১৭ সালের কারাদণ্ড বাতিল হলে পুনরায় বিচার শুরুর আদেশ দেন আদালত। তাদের বিরুদ্ধে পাঁচজনকে হত্যা ও আরও ৭০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ ছিল। একই সঙ্গে রাষ্ট্রীয় ও বেসরকারী সম্পত্তি লুটপাট, পোর্ট সাঈদের আল আরব পুলিশ স্টেশনের অস্ত্রাগার ও গোলাবারুদ লুটের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

মিশরীয় আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ২৫ বছর। তবে এই রায়ের বিরুদ্ধে এখনও চ্যালেঞ্জ করতে পারবেন বাদি ও তার সহযোগীরা।
২০১০ সালে মুসলিম ব্রাদারহুডের অষ্টম শীর্ষ প্রধান নির্বাচিত হন বাদি। ২০১৩ সালে কায়রোতে ১০ জনকে হত্যার আদেশ দেওয়ার অভিযোগে আরেক মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

২০১৩ সালে মিশরের তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। ওই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসা হাজার হাজার ব্রাদারহুড নেতাকর্মীকে কঠোর হাতে দমন করে মিশর সরকার। ফলে সারাদেশে ব্যাপক দাঙ্গা ও সহিংসতা দেখা দেয়। সিসি সরকার ওই সহিংসতার জন্য মুসলিম ব্রাদারহুডকে দায়ী করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মিশরে মুসলিম ব্রাদারহুড নেতার যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট টাইম : ১২:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০