ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইয়োশিহিদে সুগা জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির মন্ত্রিপরিষদের সাবেক মুখ সচিব ইয়োশিহিদে সুগা। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন ৭১ বছর বয়সী এই রাজনীতিক

এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট নির্বাচিত হন সুগা। আবের ঘনিষ্ঠ সহযোগী সুগা নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তার পূর্বসূরির নীতিমালা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত মাসে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা আবে আজ বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, ‘আট বছর ক্ষমতায় থেকে যা অর্জন করেছেন, তাতে গর্বিত তিনি।

বৈঠকের পর পর নিম্নকক্ষ ডায়েটে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটে সহজে জিতে যান সুগা। ৪৬২ ভোটের মধ্যে ৩১৪টি গেছে তার পক্ষে। ইম্পেরিয়াল প্যালেসে সম্রাট আনুষ্ঠানিকভাবে সুগাকে মন্ত্রিপরিষদের প্রধানের দায়িত্বে অনুমোদন দেবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইয়োশিহিদে সুগা জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত

আপডেট টাইম : ০৮:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০