ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনার প্রাদুর্ভাবে আতঙ্কে আছে হোয়াইট হাউজের কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক: করোনার প্রাদুর্ভাবের পর হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে কর্মীরা মাসের পর মাস্ক ছাড়াই কাজকর্ম করেছিলেন। এবার ট্রাম্পের করোনায় আক্রান্তের পর আতঙ্কের মধ্যে আছেন তারা। তাদের আশঙ্কা প্রেসিডেন্ট নিজেই যদি করোনায় আক্রান্ত হতে পারেন তাহলে তাদেরও আক্রান্তের সম্ভাবনা রয়েছে। রোববার এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, মানুষ আতঙ্ক ও উদ্বেগে ‘তাদের মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে।’

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হোয়াইট হাউজের কর্মীদের প্রথম আতঙ্ক তাদের করোনায় সংক্রমণ নিয়ে। তাদের দ্বিতীয় আতঙ্ক নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় নতুন করে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয় কিনা।

হোয়াইট হাউজের কর্মীদের মধ্যে আতঙ্ক-উদ্বেগ বাড়ার আরেকটি কারণ ট্রাম্পের অসুস্থতার মাত্রা। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোস জানিয়েছেন, শুক্রবার ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে সরকারিভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, আসলে বাস্তব পরিস্থিতি তারচেয়েও গুরুতর ছিল। ওইদিন ট্রাম্পের জ্বর বেড়ে যায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমছিল। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ট্রাম্পের সহযোগীদের অনেকেই ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ শনিবার তার সার্বক্ষনিক কর্মকর্তা নিকোলাস লুনা করোনায় আক্রান্ত হন। মাস্ক পরতে অনিচ্ছুক প্রেসিডেন্টের আশেপাশে থাকা কর্মীদের মধ্যে এরপর কে করোনায় আক্রান্ত হন সেই আতঙ্ক কাজ করছে হোয়াইট হাউজে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের কর্মকর্তা বলেন, ‘আমরা করোনাভাইরাস নিয়ে কথা বলতে চাইনি, আর এখন আমরা করোনাভাইরাস নিয়ে কথা বলছি। পরিস্থিতি বলছে : তিনি দেশকে রক্ষা করতে সক্ষম নন। এমনকি তিনি নিজেকেও রক্ষা করতে সক্ষম নন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনার প্রাদুর্ভাবে আতঙ্কে আছে হোয়াইট হাউজের কর্মীরা

আপডেট টাইম : ১২:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০