রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক মাহদী আমিন ও ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী কোহলি-ক্যালিসদের ক্লাবে রিজভি

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে কোথাও কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। ওই দুই আসনের নির্বাচন নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ওই দুই আসনের উপনির্বাচনে নিয়ে সিইসি এসব কথা বলেন।

নুরুল হুদা বলেন, মহামারি করোনার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনে সারাদেশে ভোট হয়। এ খণ্ড নির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকে। এ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য সরকার পরিবর্তনের সুযোগ নেই। দুই বা আড়াই বছরের জন্য নির্বাচিত হবেন, সেজন্য হয়তো প্রার্থী বা ভোটারদের মধ্য তেমন আগ্রহ নেই।

করোনা ভোটে স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, করোনার জন্য আমরা সার্বিক সুরক্ষার ব্যবস্থা নিয়েছি। মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার নির্দেশনা ছিল। এ জন্য অতিরিক্ত মাস্ক সরবরাহ করা হয়েছে। হ্যান্ডওয়াশের ব্যবস্থাও ছিল। ইভিএমের ফিঙ্গার প্রিন্টের জায়গাটি বারবার জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com