ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

এবার আলমগীর ও দীপেন পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক হলেন ফজলুল হক। তার মৃত্যুবার্ষিকীতে (২৬ অক্টোবর) প্রতিবছর দেওয়া হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’।

এবার এটি পেলেন চিত্রনায়ক আলমগীর ও সাংবাদিক শামীম আলম দীপেন। তারা যথাক্রমে চলচ্চিত্র নির্মাণ ও সাংবাদিকতার জন্য এই স্বীকৃতি পেয়েছেন।

ফজলুল হক স্মৃতি কমিটির উদ্যোগে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চ্যানেল আইয়ে আয়োজন করা হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ, সৈয়দ সালাহউদ্দীন জাকীসহ ফজলুল হকের স্নেহধন্য অনেকে। অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন ফজলুল হকের মেয়ে রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী।

পুরস্কারপ্রাপ্তির পর আলমগীর বলেন, ‘অভিনেতা হিসেবে জীবনে বহু পুরস্কার আমি পেয়েছি, সম্মাননা পেয়েছি। তবে পরিচালক হিসেবে এই পুরস্কার আমার জন্য বিরাট স্বীকৃতির।

শামীম আলম দীপেন নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘আমি ফজলুল হক সাহেবকে দেখিনি, তবে আমি ফরিদুর রেজা সাগরকে দেখেছি। তার যে আলোকিত জীবন, তা থেকেই ফজলুল হককে চেনা যায়। আমি সত্যিই খুব আনন্দিত আজকের এই পুরস্কারটি পেয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রবর্তন করেন বিশিষ্ট কথাশিল্পী রাবেয়া খাতুন। ইতোমধ্যে এই পুরস্কার পেয়েছেন সাইদুল আনাম টুটুল এবং ফজল শাহাবুদ্দিন (২০০৪), চাষী নজরুল ইসলাম ও আহমদ জামান চৌধুরী (২০০৫), হুমায়ূন আহমেদ ও মোহাম্মদ রফিকউজ্জামান (২০০৬), সুভাষ দত্ত ও হীরেন দে (২০০৭), গোলাম রাব্বানী বিপ্লব ও আবদুর রহমান (২০০৮), আমজাদ হোসেন ও সৈয়দ শামসুল হক (২০০৯), মোরশেদুল ইসলাম ও চিন্ময় মুৎসুদ্দি (২০১০), ই আর খান ও অনুপম হায়াৎ (২০১১), নাসিরউদ্দিন ইউসুফ ও গোলাম সারোয়ার (২০১২), রাজ্জাক ও রেজানুর রহমান (২০১৩), সৈয়দ সালাহউদ্দিন জাকী ও আরেফিন বাদল (২০১৪), মাসুদ পারভেজ ও শহীদুল হক খান (২০১৫), আজিজুর রহমান ও মোস্তফা জব্বার (২০১৬), আবদুল লতিফ বাচ্চু ও নরেশ ভুঁইয়া (২০১৭), মোস্তফা সরয়ার ফারুকী ও শফিউজ্জামান খান লোদী (২০১৮), কোহিনূর আখতার সুচন্দা ও রাফি হোসেন (২০১৯)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার আলমগীর ও দীপেন পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার

আপডেট টাইম : ১২:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০