মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

পশ্চিমারা ইসলামকে পরিহাস করে পুনরায় ক্রুসেড শুরু করতে চাচ্ছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৮৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামকে পরিহাস করে ‘ক্রুসেড পুনরায় শুরু করতে চাচ্ছে।’

বুধবার পার্লামেন্টে তার নিজের দল একে পার্টির আইনপ্রণেতাদের প্রতি দেওয়া ভাষণে এরদোয়ান এই মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, মহানবীর প্রতি অবমাননাকর কর্মকাণ্ডে বিরুদ্ধে আমাদের দাঁড়ানো একটি সম্মানজনক বিষয়। আঙ্কারা দীর্ঘমেয়াদে অচলাবস্থার মধ্যে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র শিক্ষার্থীদের কাছে প্রদর্শন করেছিলেন এক শিক্ষক। এ ঘটনায় চেচেন বংশোদ্ভূত এক মুসলিম ওই শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশের অভিযানে হামলাকারী নিহত হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওই ব্যঙ্গচিত্র প্রসঙ্গে বলেছিলেন, ‘ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না।’ তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি মুসলিম বিশ্বকে ফরাসি পণ্য বর্জনের ডাকও দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি হেবদোতে এরদোয়ানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।

শার্লি হেবদোতে প্রকাশিত নিজের ব্যঙ্গচিত্র প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমি এখনও সেই ব্যঙ্গচিত্র দেখিনি। কারণ এই অনৈতিক প্রকাশনার দিকে তাকানোও আমি ভুল বলে মনে করি।’

এরদোয়ান জানান, ‘আমাকে লক্ষ্য করে জঘন্য হামলার চেয়ে নবীকে অবমাননায় আমি বেশি ক্রুদ্ধ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com