ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগানে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং ডে’।

এ উপলক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শহরের শহীদ হাসান চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে এসে শেষ হয়।
পরে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুসহ অন্যরা।

সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে দিবসটি উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

আপডেট টাইম : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০