ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

চমেকে ভর্তি করা হল সাংবাদিক গোলাম সরওয়ারকে

চট্টগ্রাম প্রতিনিধি: নিখোঁজ হওয়ার চারদিনের মাথায় সীতাকুন্ড থেকে উদ্ধার হওয়া চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে সাংবাদিক গোলাম সরওয়ারকে অপহরণ করে নির্যাতনের পর নিউজ না করার স্বীকারোক্তি আদায় করে রাস্তার পাশে ফেলে গেছে বলে ধারনা করছেন সাংবাদিক নেতারা। অজ্ঞান অবস্থায় উদ্ধার হওয়ায় তার নিখোঁজের ব্যাপারে বিস্তারিত কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সাথে এখনো কথা বলা সম্ভব হয়নি।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী জানান, উদ্ধারের পর পুলিশসহ গোলাম সরওয়ারকে চমেকে নিয়ে আসি আমরা। তাকে ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। সরওয়ার এখনো অজ্ঞান থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

উল্লেখ্য, চারদিন পূর্বে নিজ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েই নিখোঁজ হন আজকের সূর্যদ্বয়ের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার গোলাম সরওয়ার। তাকে উদ্ধারের দাবিতে আন্দোলন করে আসছিল চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো। প্রভাবশালীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে অপহরণ করা হয় বলে ধারনা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

চমেকে ভর্তি করা হল সাংবাদিক গোলাম সরওয়ারকে

আপডেট টাইম : ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০