ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২ কমলার চেয়েও বেশি ভিটামিন সি মেলে যে ৫ সহজলভ্য খাবারে অস্ত্রোপচারের আগে না খেয়ে থাকতে বলা হয় কেন? অন্যরকম চরিত্রে, ইয়াশ ও একটি বিড়াল পুরো জুয়েলারি খাতকে দায়ী না করার আহ্বান বাজুসের রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিএনপি সবসময় স্বচ্ছতার মধ্যে কথা বলে ও কাজ করে : রুহুল কবির রিজভী কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি দিনাজপুরের বিরামপুর উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পূনরায় প্রার্থী হতে চান মোঃ নাজির হোসেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউইয়র্কে করোনায় ৩ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউইয়র্কের একটি হাসপাতালে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে প্রকৌশলী খায়রুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্নার মৃত্যু হয়।

চট্টগ্রামের সন্দ্বীপের হালিশহরের এ ব্লক ৮ নম্বর লেনের বাসিন্দা প্রকৌশলী খায়রুজ্জামান ও আবুল বাশার পান্না দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। তাদের মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

করোনা ভাইরাস মহামারির প্রকোপে বিশ্বের যেকোনো দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে এক মাসের ব্যবধানে এক চিকিৎসক ও প্রকৌশলীসহ অন্তত ১২ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন কয়েক শতাধিক।

তারা সবাই নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউজার্সি, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির বাসিন্দা বলে জানা গেছে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২

নিউইয়র্কে করোনায় ৩ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০