ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৩০ দিনের কারাদণ্ড হল আলেক্সি নাভানলির

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানি থেকে দীর্ঘ পাঁচ মাসের চিকিৎসা নিয়ে রোববার রাশিয়ায় ফিরেই গ্রেপ্তার হন বিরোধী নেতা আলেক্সি নাভানলি। এদিন বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় রাশিয়ার পুলিশ।

খিমকি থানার মধ্যে আদালত স্থাপন করে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। এই ৩০ দিন মূলত তার বিচারকার্য শুরু হওয়ার আগে তাকে রিমান্ডে রাখা হবে।
জার্মানি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরা নাভানলিকে বহনকারী বিমান রোববার অবতরণ করার কথা ছিল নুকোভ বিমানবন্দরে। সেখানে তার সমর্থকরাও হাজির হয়েছিলেন স্বাগত জানাতে। কিন্তু রাশিয়া সরকার বিমানটিকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে অবতরণ করায়। সেখান থেকেই নাভালনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

উল্লেখ্য, গেল বছরের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। প্রথমে তাকে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসার জন্য জার্মানিতে যান। তদন্তকারীরা জানায়, পুতিনের এই সমালোচককে হত্যার জন্য সোভিয়েত আমলে তৈরি নোভোচিক নার্ভ এজেন্ট নামক বিষ প্রয়োগ করা হয়েছিল।

জার্মানিতে দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ্য হয়ে গত বুধবার নাভালনি তার দেশে ফেরার ঘোষণা দেন। এর পরপরই মস্কোর কারা কর্তৃপক্ষ জানায়, দেশে ফেরামাত্র পুতিন সমালোচককে গ্রেপ্তারের জন্য তারা সবকিছু করবে। কারণ জালিয়াতির মামলায় ২০১৪ সালের স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘন করেছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৩০ দিনের কারাদণ্ড হল আলেক্সি নাভানলির

আপডেট টাইম : ০৬:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১