ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

দক্ষিণের নয়নতারা শাহরুখের নায়িকা

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা অ্যাটলির সিনেমায় অভিনয় করবেন শাহরুখ। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে নতুন করে গুঞ্জন, সিনেমাটিতে শাহরুখের নায়িকা চরিত্রে দেখা যাবে নয়নতারাকে।

এখন পর্যন্ত অ্যাটলির দুই সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখের সিনেমাটির মাধ্যমে এই নির্মাতার সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করতে চলেছেন তিনি। ইতোমধ্যে চুক্তিও সম্পন্ন করেছেন। এখানেই শেষ নয়, কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা কিচা সুদীপকে সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে বলেও গুঞ্জন চাউর হয়েছে।

২০১৯ সালে প্রথম শাহরুখের সঙ্গে সিনেমার আগ্রহ জানিয়েছিলেন অ্যাটলি। এরপর থেকেই বিভিন্ন সময় এ বিষয়ে গুঞ্জন শোনা গেছে। এক ভক্তের প্রশ্নের উত্তরে অ্যাটলি বলেছিলেন, ‘শাহরুখ স্যারের প্রতি আমার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। তিনিও আমার কাজ পছন্দ করেন। হয়তো খুব শিগগির একটা কিছু হবে।’

শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে এটি মুক্তি পায়। এতে আরো অভিনয় করেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি সিনেমাটি। এরপর থেকে স্বেচ্ছ্বায় বিরতিতে ছিলেন শাহরুখ। সম্প্রতি পাঠান সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেতা।

অন্যদিকে, নয়নতারার সর্বশেষ সিনেমা ‘মোকুথি আম্মান’। এতে দেবীর চরিত্রে দেখা গেছে তাকে। মুক্তির অপেক্ষার তার ‘নেত্রীকান’। কোরিয়ান ভাষার ‘ব্লাইন্ড’ সিনেমার রিমেক এটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দক্ষিণের নয়নতারা শাহরুখের নায়িকা

আপডেট টাইম : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১