সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

বাংলাদেশকে ৯০ কোটি টাকা দিচ্ছে সুইজারল্যান্ড

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২০৯ বার পঠিত

নিউজ ডেস্ক : করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৯০ কোটি টাকা সহায়তা দিচ্ছে সুইজারল্যান্ড। করোনার বিস্তার রোধ এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ অর্থ ব্যয় করা হবে।

বৃহস্পতিবার ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কমিউনিটিভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার জন্য সুইজারল্যান্ড অতিরিক্ত ৯.৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক (বাংলাদেশি টাকায় প্রায় ৯০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

দূতাবাস সূত্র জানায়, গত বছরের এপ্রিলে করোনার প্রাদুর্ভাবের পর থেকে প্রান্তিক জনগোষ্ঠী এবং সম্মুখ সারির সংস্থাগুলোকে সহায়তা করার জন্য সুইজারল্যান্ড বাংলাদেশজুড়ে ২০টি প্রকল্পে ১৭ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ১৬০ কোটি টাকা) অর্থ সহায়তা দিয়েছে। এসব প্রকল্প মহামারির নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রেখেছে। সুইস সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ লাভ করেছে। ১০ লাখ মানুষ করোনার উন্নত চিকিৎসার জন্য টেলিমেডিসিন পরিষেবা পেয়েছে। ১ লাখ ৩০ হাজার নিম্নবিত্ত মানুষের কাছে স্বাস্থ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া, ১ লাখ ১৫ হাজার মানুষকে নগদ অর্থ সহায়তা এবং ৬০ হাজার জনকে পুষ্টিকর খাবার দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com