ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণের দাবি ডিইউজের

বিশেষ প্রতিবেদক : করোনাকালে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান সংক্রান্ত চিঠি দু’মাসেরও বেশি সময় সদস্যদের মাঝে গোপন রাখায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদ।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় বলা হয়, গত ৪ মে করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা এবং পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিএফইউজের সভাপতিকে চিঠি দিয়ে জানানো হয়। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, দীর্ঘদিন পার হয়ে গেলেও তা ডিইউজেসহ বিএফইউজের আওতাধীন কোনো ইউনিয়নকে অবহিত বা এ সংক্রান্ত অনুদান বিতরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি।

সম্প্রতি ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন একটি উদ্যোগ নিয়ে নানা মহলে বিভ্রান্তি ও ধুম্রজাল সৃষ্টি হয়। প্রায় দু’মাস আগে টাকা বরাদ্দ হওয়ার পরেও এখন পর্যন্ত ডিইউজের সদস্যরা ঈদ অনুদান থেকে বঞ্চিত রয়েছেন। তাই ঈদুল আজহার আগেই ডিইউজের সদস্যদের মাঝে অনুদান বিতরণের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও বিএফইউজের প্রতি জোরালো দাবি জানানো হয়।

ডিইউজের এই সভায় ১০ কোটি টাকা সাংবাদিকদের করোনা দুর্যোগের সময় অনুদান দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়াও সভায় জানানো হয়- প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেয়ার পর বিএফইউজের নির্বাহী পরিষদের দু’দফা অনলাইন সভা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একাধিক সভা অনুষ্ঠিত হলেও বিষয়টি অজ্ঞাত কারণে গোপন রাখায় ডিইউজেসহ অন্য ইউনিয়নের সদস্যরা বঞ্চিত হয়েছেন।

সভার অপর এক প্রস্তাবে বিএফইউজের কল্যাণ তহবিলে গচ্ছিত অর্থ এই আপদকালীন সদস্যদের জন্য সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার দাবি জানানো হয়।

সভায় আসন্ন ঈদের আগে সাংবাদিকদের বেতন-ভাতা ও বকেয়া পরিশোধের জন্য গণমাধ্যম মালিকদের প্রতি দাবি জানোনো হয়।

ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় এ সভায় অংশ নেন, সহ-সভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী সদস্য সুরাইয়া অনু, সাকিলা পারভীন, শাহনাজ পারভীন এলিস, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন, সলিমুল্লাহ সেলিম, অজিত কুমার মহলদার, আবু জাফর সূর্য, নাগরিক টিভির ইউনিট প্রধান শাহনাজ শারমিন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণের দাবি ডিইউজের

আপডেট টাইম : ১২:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১