ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

ভেঙেছে সুরক্ষা বলয়; অলিম্পিক শুরুর আগেই আক্রান্ত ৬৭!

ক্রীড়া ডেস্ক : গত সপ্তাহের কথা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ বলেছিলেন, কোয়ারেন্টাই প্রটোকল এতটাই শক্ত যে ঝুঁকির মাত্রা শূন্য। দিন যেতেই তার কথা মিথ্যা প্রমাণিত হলো। টোকিওর অলিম্পিক গেমস ভিলেজে রোববার প্রথম করোনায় আক্রান্তের খবর জানান কর্তৃপক্ষ। মঙ্গলবার সেই সংখ্যা পৌঁছে গেছে ৬৭ তে। গেমস শুরু হতে আর বাকি তিন দিন!

এই গেমস ভিলেজে ১১ হাজার অ্যাথলেট থাকবেন। সংক্রমণের যে অবস্থা তাতে করে যে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছিল, তা ভেঙে যাওয়ার উপক্রম। ভেতর থেকে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। লন্ডনের কিংস কলেজের জনস্বাস্থ্য বিষয়ের প্রধান কেঞ্জি শিবুয়া বলেন, ‘এটা খুব স্বাভাবিক যে জৈব সুরক্ষা বলয় একপ্রকার ভেঙেই গিয়েছে। তবে আমি শঙ্কিত যে জাপানের সাধারণ মানুষের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে না যায়। ভিলেজের মধ্যে থাকা সংক্রমিতদের থেকে স্থানীয় মানুষদের মধ্যে ছড়িয়ে যেতে পারে।’

শিবুয়ার মতে সুরক্ষা বলয়ে ঢোকার আগে পর্যাপ্ত পরীক্ষা করা হয়নি এবং গেমস ভিলেজের মধ্যে সবার চলাফেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে না বলেই সংক্রমণ বেড়ে চলেছে।

বাখ গত সপ্তাহে বলেছিলেন পরীক্ষা ও কোয়ারেন্টাইন করোনামুক্ত রাখবে অলিম্পিককে। শিবুয়ার মতে এই ধরনের মন্তব্য মানুষকে আরও রাগিয়ে দেবে, কারণ বাস্তবের সঙ্গে এর কোনও মিল নেই।

টোকিওতে শনিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪১০, শেষ তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ। বিশেষজ্ঞদের আশঙ্কা এক মাসের মধ্যে টোকিওতে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজার পার হতে পারে। যা শহরের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। আর শুক্রবার থেকে খেলা শুরু হলে চিন্তা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন

ভেঙেছে সুরক্ষা বলয়; অলিম্পিক শুরুর আগেই আক্রান্ত ৬৭!

আপডেট টাইম : ১০:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১