রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম

ক্যাথি হোচুল হলেন নিউইয়র্কের প্রথম নারী গভর্নর

  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৩৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যৌন কেলেঙ্কারির অভিযোগ ও তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। মঙ্গলবার তার পদত্যাগের পর এবার দায়িত্ব নিচ্ছেন ক্যাথি হোচুল। নিউইর্য়ক অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গভর্নরের দায়িত্ব পেলেন একজন নারী। তিনি এমন সময় দায়িত্ব নিচ্ছেন যখন নিউইয়র্কবাসী করোনা মহামারির সঙ্গে কঠিন লড়াই করছে।

মঙ্গলবার এক টুইট বার্তায় ক্যাথি হোচুল জানান, গর্ভনর কুমোর পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত। তিনি আরও বলেন, ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে আমি প্রস্তুত আছি। ৬২ বছর বয়সী ক্যাথি হোচুল আগামী ২৪ আগস্ট গভর্নরের দায়িত্ব নেবেন।

সম্প্রতি গভর্নর কুমোর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ঘটনার সত্যতা উঠে আসে বলে জানায় স্বাধীন তদন্ত কমিশন। তদন্তকারী টিম পাঁচ মাস ধরে প্রায় ২০০ জনের জবানবন্দি নেন। তদন্তের অংশ হিসেবে কয়েক হাজার নথি, ক্ষুদেবার্তা ও ছবি পর্যালোচনা করা হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন কুমো এবং পদত্যাগ করতেও চাননি তিনি।

তদন্ত রিপোর্ট সামনে আসার পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও বলেন কুমোর পদত্যাগ করা উচিত। নিউইয়র্কবাসী আর চাচ্ছিলেন না ঝানু এই রাজনীতিককে। ফলে কঠোর সমালোচনা আর দলীয় চাপের মুখে পদত্যাগ করেন কুমো।

সূত্র: সিএনএন নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com