ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৬৮৮ কোটি টাকা

দেশকেই প্রথম প্রাধান্য হিসেবে বেছে নিলেন মেসি

ক্রীড়া ডেস্ক : দুই বছরের চুক্তিতে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পাশাপাশি দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। মঙ্গলবার রাতে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি।

আজ বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ফ্রান্সের ক্লাবটি। তখনই হয়তো মেসির সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির নানান দিকও জানা যাবে। তবে এর আগেই সংবাদমাধ্যমে মেসির চুক্তির একটি শর্ত।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন মোতাবেক, পিএসজির সঙ্গে মেসির চুক্তিতে একটি শর্ত হলো জাতীয় দলের খেলার ব্যাপারে। যেখানে নাকি সাফ বলা আছে, আর্জেন্টিনা জাতীয় দলের খেলা থাকলে ক্লাবের কোনো কিছুতে থাকতে পারবেন না মেসি। অর্থাৎ নিজ দেশকেই প্রথম প্রাধান্য হিসেবে বেছে নিয়েছেন মেসি।

শুধু প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, আর্জেন্টিনা জাতীয় দলের যেকোনো প্রীতি ম্যাচের ক্ষেত্রেও পিএসজি থেকে ছুটি নিয়ে নিজ দেশের হয়ে খেলবেন মেসি- এমনটাই জানাচ্ছে টিওয়াইসি স্পোর্টস। এছাড়াও পিএসজির নানা সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবে আর্জেন্টিনা জাতীয় দলের চিকিৎসক দল।

আগামী মাসেই আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ রয়েছে। প্রথমে ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলা ও ৫ সেপ্টেম্বর ব্রাজিলের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। পরে ঘরের মাঠে ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবেন মেসির দল। তিনটি ম্যাচেই আর্জেন্টিনার হয়ে খেলার কথা জানিয়ে দিয়েছেন মেসি।

টিওয়াইসি স্পোর্টসের এ সংবাদের সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তের সাংবাদিক রয় নেমারও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নেমারও জানিয়েছেন, পিএসজিতে আর্জেন্টিনা দলকেই প্রাধান্য দেবেন মেসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎

দেশকেই প্রথম প্রাধান্য হিসেবে বেছে নিলেন মেসি

আপডেট টাইম : ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১